মাঝে মাঝেই দেখা যায় যে, আমরা অনেক ভাল প্রস্তুতি নেয়ার পরও পরীক্ষা আশানুরূপ হয় না। এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে পরীক্ষার হলে করা কিছু ছোট ছোট ভুল। আমরা সবাই যেকোনো পরীক্ষাতে অবশ্যই আমাদের সেরাটা দিতে চাই কিন্তু এই কিছু ভুলের কারণে সেরাটা দিয়েও সেরা ফলাফলটা পেতে পারি না আমরা। চলো দেখে নেয়া যাক এমন ১০টি সাধারণ ভুল।


১। প্রশ্নপত্র ঠিকমত না পড়া

এই ভুলটা হচ্ছে অনেকটা “বিসমিল্লায় গলদ” এর মত। আমরা যত উপরের ক্লাসে উঠি, তত বড় বড় প্রশ্নের উত্তর আমাদের লিখতে হয়, আর এত বড় বড় উত্তর কিন্তু কোনোরকমে না বোঝার মত করে প্রশ্ন পড়ে লেখা অসম্ভব। এছাড়াও অনেক সময় পরিক্ষার্থীদের বিচলিত করার জন্যও কনফিউজিং প্রশ্ন করা হয়। সেক্ষেত্রেও শুধুমাত্র তারাই ঠিকমত উত্তর করতে পারে, যারা প্রশ্নটা ঠিকমত পড়ে।  




২। বিগত বছরের প্রশ্নগুলো না দেখে পরীক্ষা দিতে যাওয়া

একাডেমিক হোক আর অ্যাডমিশন টেস্ট, সকল প্রশ্নেই সাধারণত হুবহু না আসলেও বিগত বছরের কিছুটা ছোঁয়া থাকে। তাই পরীক্ষার আগে একটু সময় করে বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিলে, প্রশ্ন কেমন হবে সে বিষয়ে ধারণা পাওয়া যায় আর পড়ার সময় ছুটে গেছে এমন অনেক টপিকও বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলে একবার দেখা হয়ে যায়।


৩। আগের রাতে পুরো বই হজম করার চেষ্টা করা

একজন শিক্ষার্থী হিসেবে আমরা অনেক ভাল করেই জানি যে, পরীক্ষার আগের রাত ছাড়া কখনো পড়া হয় না কিন্তু মনে রাখতে হবে যে, প্রত্যেক মানুষেরই নির্দিষ্ট সহ্যসীমা রয়েছে যার বাইরে যাওয়া উচিত না।


যতটুকু সম্ভব, শুধুমাত্র ততটুকু পড়েই ঘুমাতে চলে যান। পরীক্ষার আগের রাতে ঘুমে ঢুলুঢুলু চোখে শেষের দিকে যা পড়বেন, সেই পড়াটুকু থেকে আপনি পরীক্ষা দিতে দিয়ে যে উপকার পাবেন, এর থেকে অনেক বেশি উপকার পাবেন পড়া বাদ দিয়ে ঘুমিয়ে পড়লে।


৪। অন্যদের রচনা লিখতে দেখে/অতিরিক্ত পৃষ্ঠা নিতে দেখে বিব্রতবোধ করা

আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে যে, শিক্ষকরা পৃষ্ঠা গুণে নম্বর দেন কিন্তু আসলে এমনটা নয়। কোনো শিক্ষকই প্রয়োজনের অতিরিক্ত লেখা পছন্দ করেন না। আর বেশিরভাগ শিক্ষক প্রশ্নের উত্তরটা পরিপূর্ণভাবে সংক্ষিপ্ত আকারে পেতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। যেকোনো পরীক্ষা শেষেই, শিক্ষকদের কাছে গিয়ে জমা হয় ৫০০-১০০০ খাতা যা একমাসের মাঝে দেখে দিতে হয়।


একবার নিজেদের শিক্ষকদের জায়গায় বসিয়ে দেখিতো, এমন পরিস্থিতিতে যখন কোনো শিক্ষকের সামনে অতিরিক্ত পৃষ্ঠার কোনো খাতা যায়, তখন তাঁর অনুভূতিটা কী হয়? তাই কাউকে বেশি লিখতে দেখে বিব্রতবোধ না করে বরং আত্মবিশ্বাসী হতে হবে এই ভেবে যে, আমি যতটুকু লিখেছি তাই যথেষ্ট।


৫। সবচেয়ে কঠিন প্রশ্ন দিয়ে শুরু করা

আমরা অনেক সময় মনে করি যে, পরীক্ষার একদম শেষে যখন সময় কম থাকবে, তখন তাড়াতাড়ি করে সহজ প্রশ্নের উত্তর দিব। এখন কঠিনটা দিয়ে শুরু করি। যা করা একেবারেই ঠিক না কারণ পরীক্ষার সময় সবসময় অনেক রিল্যাক্সড মুডে থাকতে হয়। সেখানে, শুরুটাই যদি ব্রেইনস্টর্মিং এর মাঝে দিয়ে যায় তাহলে তা বাকি উত্তরগুলোর উপর খারাপ প্রভাব ফেলবে আর কঠিন প্রশ্নের উত্তর না মিললে তো আর কথাই নেই।


৬। বুঝে উঠতে না পারা কোথায় শেষ করতে হবে

বাংলায় আমি সবসময় উপন্যাসের প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতাম। একবার করলাম কী, উপন্যাসের উত্তর সুন্দর করে লিখতে আমার এত ভাল লাগছিলো যে, আমি সময় ভুলে গিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেই যাচ্ছিলাম এবং ফলশ্রুতিতে আমার বাকি উত্তরগুলো অনেক কম সময় নিয়ে সংক্ষেপে লিখতে হয়েছিল।


আমাদের অনেক বিষয়েরই কিছু কিছু টপিক অনেক প্রিয় থাকে যে টপিকের উত্তর লিখতে গেলে আর শেষ করতেই ইচ্ছা করে না। মনে রাখতে হবে যে, ১০ নম্বরের উত্তরে কখনো ১৫ দেয়া হয় না বরং ১০ নম্বরের প্রশ্নে ১৫ নম্বরের উত্তর দিলে, বাকি উত্তরগুলোর নম্বর পাওয়ার সম্ভাবনা কমে যায়। আরো মনে রাখতে হবে যে, শিক্ষক আসলে আমরা উত্তরটা জানি কি না তা দেখতে চায়, আমাদের সাহিত্যিক প্রতিভা না।




৭। বুঝে উঠতে না পারা কোথায় হাল ছাড়তে হবে

পরীক্ষার সময় আমরা অনেক সময় জানা জিনিসও মনে করতে না পেরে মস্তিষ্কে চাপ দিয়ে তা মনে করার চেষ্টা করতেই থাকি যা একদম ঠিক না। এতে করে অনেক সময় নষ্ট হয়। তার চেয়ে বরং ঐ প্রশ্নটা একদম শেষে উত্তর করার জন্য রেখে দিতে হবে।  

৮। আগে আগে হল থেকে বেরিয়ে যাওয়া

আমাদের অনেকেরই পরীক্ষার সময় আগে আগে হল থেকে বেরিয়ে যাওয়ার অভ্যাস আছে। হুম, কারো তাড়া থাকলে ঠিক আছে। না হলে শেষ মিনিট পর্যন্ত সবারই উচিত, পরীক্ষার উত্তরপত্রটা নিখুঁতভাবে বারবার দেখা কারণ অনেক ভুল একবারে চোখে পড়ে না। আমার এক সিনিয়র অনেক আগে আমাকে বলেছিলেন, “তোমাকে ৫ মিনিট দেয়া হলে সেটাকেই ইউটিলাইজ করার চেষ্টা কর।”




৯। পরীক্ষার আগে ভুল খাবার খাওয়া

পরীক্ষার আগে অনেকেই অনেক ভারী খাবার কিংবা রাস্তার কোনো খাবার খেয়ে ফেলে কিংবা পরীক্ষার দুশ্চিন্তায় সকালে না খেয়েই হলে ঢুকে যায় যাতে করে পরীক্ষা চলাকালীন শরীর খারাপ লাগা শুরু করে। পরীক্ষার আগে যথাসম্ভব অমেগা-৩ সমৃদ্ধ খাবার খাওয়া উচিত যাতে করে মস্তিষ্ক ভাল কাজ করে।


১০। প্রয়োজনের চেয়ে কম পানি খাওয়া

পরীক্ষায় মনোযোগ না আসার একটা কারণ হচ্ছে পানিশূন্যতা। পানিশূন্যতার সময় মস্তিষ্ক ঠিকমত কাজ করতে পারে না।


১১। হলে যাওয়ার পথে কিংবা হলে বসে আড্ডা দেওয়া

এসময় হৈ হুল্লোড় করলে পড়া ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া এসময় অপ্রত্যাশিত কথা বা আচরণ আপনাকে পরীক্ষার সয়ম মানসিক চাপে ফেলতে পারে।তাই চুপচাপ অন্য স্কুল বা কলেজ এর শিক্ষার্থীদের পরিচয় জানতে হবে, এর বেশী কিছু না।এর পরের আলাপ পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে করবেন।










মাঝে মাঝে আমাদের ছোট ছোট সমস্যাগুলোই বড় সমস্যার জন্ম দেয়। তাই আশা করি এই ছোট সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারলে পরীক্ষায় আর কোনো বড় সমস্যা হবে না।



 


প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় সঠিক নিয়মে অংশগ্রহণের জন্য প্রস্তুতি, করণীয় ও পালনীয় নিয়ে কিছু দরকারি নির্দেশনা দেওয়া হলো। (বি:দ্র:  সকল শ্রেণীর ক্ষেত্রে এক কিনা দেখে নিবেন)

পরীক্ষার আগে করণীয়:

এ সময়ে মূল পাঠ্যবইয়ের প্রতিটি অংশ খুব ভালোভাবে বুঝে পড়তে হবে। বেশি রাত জেগে পড়াশোনা করবে না। পরীক্ষার কভার পৃষ্ঠার নমুনা মোতাবেক প্রবেশপত্র দেখে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, বিষয়, কেন্দ্রের নাম, পরীক্ষার্থীর স্বাক্ষর ও পরীক্ষার তারিখ লেখার অনুশীলন করবে।


পরীক্ষার হলে যাওয়ার আগে করণীয়:

এই মুহূর্তে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর চোখ বুলিয়ে যাবে। পরীক্ষার প্রথম দিন কমপক্ষে দুই ঘণ্টা আগে বাসা থেকে রওনা দেবে। কারণ, নতুন স্থানে নতুন পরিবেশে কক্ষ নম্বর ও আসন নম্বর খুঁজতে সময় লাগবে। পরীক্ষার হলে সময়ের আগে উপস্থিত হতে না পারলে মনে ভয়ের উদয় হতে পারে। এতে পরীক্ষায় নেতিবাচক প্রভাব পড়ে। পরীক্ষার হলে রওনা দেওয়ার আগে অবশ্যই প্রবেশপত্র একাধিক কলম, পেনসিল, স্কেল, হাতঘড়ি ইত্যাদি সঙ্গে নেবে।


পরীক্ষার হলে করণীয়: পরীক্ষার খাতা পাওয়ার পর কভার পৃষ্ঠায় প্রবেশপত্র দেখে তোমার নাম, রোল নম্বর, বিষয়, কেন্দ্রের নাম, স্বাক্ষর ও পরীক্ষার তারিখ লিখবে। কভার পৃষ্ঠার অপর পৃষ্ঠায় লেখা নিষেধ। প্রশ্নপত্র পাওয়ার পর ভালোভাবে পড়ে আগে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর, শূন্যস্থানে পূরণ ও আবশ্যিক প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবে। হাজিরা শিটে অবশ্যই প্রতিদিন স্বাক্ষর করবে।


পরীক্ষার্থীদের জন্য পালনীয় নিয়মাবলি:

১. পরীক্ষার্থীকে প্রবেশপত্রসহ নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

২. অননুমোদিত কাগজপত্র, ক্যালকুলেটর বা মুঠোফোন নেওয়া যাবে না।

৩. উত্তরপত্রের ভেতর বা বাইরে পরীক্ষার্থীর নাম, ঠিকানা, রোল নম্বর বা কোনো সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয় কোনো কিছু লেখা যাবে না।

৪. উত্তরপত্র ও অতিরিক্ত উত্তরপত্রে অবশ্যই ইনভিজিলেটরের স্বাক্ষর থাকতে হবে। অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

৫. খসড়ার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। প্রদত্ত উত্তরপত্রে খসড়ার কাজ করতে হবে এবং তা পরে যথাযথভাবে কেটে দিতে হবে।

৬. অতিরিক্ত উত্তরপত্রের দরকার হলে পরীক্ষার্থী কেবল দাঁড়িয়ে কর্তব্যরত ইনভিজিলেটরের দৃষ্টি আকর্ষণ করবে।

৭. প্রদত্ত উত্তরপত্র ছাড়া প্রশ্নপত্র, টেবিল, রুলার, নিজ দেহ বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না।

৮. প্রশ্নপত্র বিতরণের পর এক ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলের বাইরে যেতে পারবে না।

৯. পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র কর্তব্যরত ইনভিজিলেটরের কাছে জমা দিয়ে পরীক্ষা হল ত্যাগ করতে হবে।

১০. পরীক্ষা সমাপ্ত হওয়ার ১০ মিনিট আগে সতর্কঘণ্টা বাজবে।

পরীক্ষা চলাকালীন আচরণ:

নিচের নির্দেশ অমান্য করলে পরীক্ষার্থী দোষী বিবেচিত হবে—

১. পরীক্ষার হলে একে অন্যের সঙ্গে কথোপকথন করলে;

২. কোনো অননুমোদিত কাগজপত্র বা বস্তু সঙ্গে রাখলে;

৩. পরীক্ষার হলে প্রশ্নপত্র বা অন্য কোনো মাধ্যমে কিছু লিখে অন্য পরীক্ষার্থীর সঙ্গে বিনিময় করলে;

৪. প্রশ্নপত্র ছাড়া অন্য কোনো কাগজ বা অন্যের উত্তরপত্র দেখে লিখলে বা অন্য কে দেখানোর চেষ্টা করলে।



☑️ মোট প্রশ্ন প্রতি কত মিনিট সময় পাবেন সেই অনুযায়ী উত্তর লিখবেন। বেশী লিখতে গিয়ে কোন উত্তর যেন না থেকে যায়। মনে রাখবেন আপনাকে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে খুব টাইপ করে ৩টির উত্তর দিলেন , ১টি প্রশ্নের মান যদি ১০ করে থাকে সর্বোচ্চ ৩০ নাম্বার পাবেন। আপনাকে এর থেকে কোন স্যার‌ই বেশি নাম্বার দিতে পারবেন না।আর যদি হাতের লেখা খারাপ‌ও হয় ৪টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে ৩০+ নাম্বার দেওয়ার সুযোগ স্যারের হাতে থাকবে।তাই হাতের লেখা খারাপ‌ হোক কিংবা উত্তর ছোট করে হোক সব উত্তর দিয়ে আসবেন। এমনকি প্রশ্নের উত্তর সঠিক না জানেন একটু ধারণা থাকলে সেটাতে মনের মাধুরী মিশিয়ে একটি গল্প লিখে দিবেন, তবে রুপ কথার গল্প নয়, যেরকম প্রশ্ন সেই অনুযায়ী গল্প লিখবেন।এই গল্পটা লিখতে অন্য প্রশ্ন লেখার চেয়ে একটু কম সময় দিতে পারলে ভালো হবে। বিশ্বাস করুন সব খাতা স্যারেরা দেখে না, স্যারদের গোয়াল ঘরের গরুতেও (ব‌উ/স্বামী,ভাতিজা,ভাগ্নে,ইত্যাদি)খাতা দেখে থাকেন। ঝড়ে বক মরার সম্ভাবনা রয়েছে।




এই পোস্টটি আপডেট হবে প্রতিনিয়ত।। আরো তথ্য যোগ করা হবে।

 


কিছু দিন পর ক্লাস শুরু হবে সে সময় অনলাইনে জুম এপসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে থেকে আমাদের কাছে আইসিটি শিখতে পারবেন। মাসিক ফি ৫০ টাকা (+/- ) তাই আমাদের সম্পর্কে বন্ধুদের বলে রাখুন। ক্লাস চলাকালীন সরাসরি আমাদের প্রশ্ন করতে পারবেন। এছাড়াও ফেসবুক গ্রুপে সাপোর্ট।


Contact Form

Powered by Blogger.

Slider Widget

6/slider/slider

Baby

3/baby/post-list

Smartwatch

3/smartwatch/post-list

Bangla

3/laptop/post-list

Bangla

3/laptop/post-list

Search This Blog

Borka

3/borka/post-list

Khimar

3/khimar/post-list

T-Shart/Genji

3/tshart-genji/post-list

Kids

WOMEN

Men

3/mens/post-list

Contact

ক্লাসরুম : কালীবাড়ির শেষ মাথা , চুনকুটিয়া, শুভাড্ডা, দঃ কেরানীগঞ্জ, ঢাকা।
যোগাযোগ : 01624898777
ইমেইল : emamulhuqmolla@gmail.com
ফেসবুক : www.facebook.com/mehm1

40% Off

Pant (Women)

3/pant-women/post-list

Women

3/women/post-list

Baby

3/baby/post-list

Shart

3/shart/post-list

Tags

Categories

Categories

Product List

Pant (Mens)

3/pant-mens/post-list

Three-piece

3/threepiece/post-list

Popular Posts

Recent in Women

women